"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।

রবিবার, ৫ ডিসেম্বর, ২০১০

ফুলকপির তাওয়া কাবাব।

উপকরণ:
১. বড় ফুলকপি ১টি, মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, পেঁপের কষ ২ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, টমেটো সস ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, ঘি ১ টেবিল-চামচ
উপকরণ:
২. ঘি ৩ টেবিল-চামচ, কুচি করা পেঁয়াজ ৩ টেবিল-চামচ, কুচি করা আদা ১ চা-চামচ, রসুন ছেঁচা আধা চা-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, টক দই আধা কাপ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, গরম মসলার গুঁড়া আধা চা-চামচ, কাবাব মসলা আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, চিনি আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ
প্রস্তুত প্রণালি:
ফুলকপি বাদে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে রাখতে হবে ফুলকপি টুকরা করে ধুয়ে ফুটন্ত পানিতে ১ টেবিল-চামচ সিরকা ও ১ চা-চামচ লবণ দিয়ে হালকাভাবে সেদ্ধ করে পানি ঝরাতে হবে ফুলকপির টুকরাগুলো উঠিয়ে ফাঁকে ফাঁকে মাংসের কিমা সাবধানে ভরতে হবে, যাতে ফুলকপি না ভাঙে ননস্টিক ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে পুরভরা ফুলকপির টুকরাগুলো দিয়ে ঢেকে অল্প আঁচে ১০-১২ মিনিট রান্না করতে হবে মাঝে মাঝে উল্টিয়ে দিতে হবে ৩ টেবিল-চামচ ঘি গরম করে রসুন লাল করে ভেজে আদা ও পেঁয়াজ দিয়ে ভুনতে হবে পেঁয়াজ নরম হলে টমেটো সস দিয়ে কিছুক্ষণ ভুনে লেবুর রস বাদে টক দই ও বাকি সব উপকরণ দিয়ে কিছুক্ষণ ভুনতে হবে লেবুর রস দিতে হবে রান্না করা ফুলকপি সার্ভিং ডিশে রেখে সসের মিশ্রণ ফুলকপির ওপর দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে

শনিবার, ৪ ডিসেম্বর, ২০১০

ফুলকপির চাট মসলা।

উপকরণ:
ফুলকপি ছোট টুকরা করে কাটা দেড় কাপ, পানি ঝরনো টক দই দেড় কাপ, গাজর ছোট কিউব করে কাটা সিকি কাপ, আলু ছোট করে কাটা আধা কাপ, সেদ্ধ ম্যাকরনি দেড় কাপ, সেদ্ধ করা ডাবলি আধা কাপ, টমেটো ছোট করে কাটা আধা কাপ, ক্যাপসিকাম ছোট করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজপাতা ছোট করে কাটা আধা কাপ, সেদ্ধ মটরশুঁটি আধা কাপ, টমেটো সস আধা কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ, তেঁতুলের সস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ ভাজা গুঁড়া ২ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, চাট মসলা ২ চা-চামচ, বিটলবণ ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, পুদিনাপাতা কুচি ২ টিবিল-চামচ, কাঁচামরিচ কুচি ১ চা-চামচ।
প্রস্তুত প্রণালি:
ফুলকপি, গাজর, আলু আলাদা আলাদা সেদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে মাখিয়ে পরিবেশন করতে হবে।

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০১০

বাঁধাকপির ক্রিম স্যুপ।

উপকরণ:
বাঁধাকপি কুচি ২ কাপ, গাজর কুচি সিকি কাপ, ডিম ২টি, চিকেন কিউব ২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, সয়াবিন তেল বা মাখন ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সিজলিং সস ১ টেবিল-চামচ, সয়াসস ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ, পানি ১২ কাপ, লবণ স্বাদমতো, স্বাদলবণ আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, কাঁচামরিচ ২টি, আদা কুচি ১ টেবিল-চামচ, ক্রিম আধা কাপ।
প্রস্তুত প্রণালি:
মাখন গরম করে পেঁয়াজ ভেজে আদা, বাঁধাকপি ও গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিতে হবে। ফুটে উঠলে চিকেন কিউব, স্বাদলবণ, গোলমরিচ গুঁড়া, সয়াসস, সিজলিং সস দিয়ে ফোটাতে হবে। আধা কাপ কুসুম গরম পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে। স্যুপের স্বাদ বুঝে লবণ ও চিনি দিতে হবে। ডিম ফেটিয়ে ওপর থেকে আস্তে আস্তে স্যুপে ঢালতে হবে। লেবুর রস ও অর্ধেক ক্রিম দিয়ে নামাতে হবে। পরিবেশনের সময় গরম স্যুপের ওপর বাকি ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০১০

মাংস সবজি।

উপকরণ:
ছোট করে কাটা গরুর মাংস ৫০০ গ্রাম। পছন্দমতো শীতের সব সবজি মিলিয়ে ৫০০ গ্রাম। আদা, রসুন ও জিরাবাটা ১ টেবিল-চামচ করে। পেঁয়াজবাটা ৩ টেবিল-চামচ। হলুদ, ধনিয়া ও মরিচের গুঁড়া ১ চা-চামচ করে। এলাচ, দারচিনি ও লবঙ্গ ২-৩টি করে। তেজপাতা ৩টি। লবণ ও কাঁচা মরিচ স্বাদমতো। সিরকা ও চিনি ১ চা-চামচ করে। তেল আধা কাপ, কুচানো রসুন ১ চা-চামচ, কুচানো পেঁয়াজ ১ কাপ, শুকনা মরিচ ১টি। ধনেপাতা কুচি স্বাদমতো। টমেটো ২টি।
প্রণালি:
মাংস সব বাটা ও গুঁড়া মসলা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। সিরকা, চিনি, এলাচ, লবঙ্গ, দারচিনি ও ১টি টমেটো দিয়ে আরও একটু রান্না করে সব সবজি দিয়ে ভালোভাবে নেড়ে আঁচ কমিয়ে ঢেকে দিতে হবে। ১০ মিনিট পর অন্য হাঁড়িতে তেল গরম করে রসুন লাল করে ভাজতে হবে। এতে পেঁয়াজ দিয়ে ভাজা হলে শুকনা মরিচ তেরছাভাবে কেটে ভেজে সবজি ঢেলে দিতে হবে। এর ওপরে বাকি টমেটো, কাঁচা মরিচ ও ধনেপাতা ছড়িয়ে পাঁচ-ছয় মিনিট দমে রাখতে হবে।

বুধবার, ১ ডিসেম্বর, ২০১০

আস্ত ফুলকপির মাখন রোস্ট।

উপকরণ:
মাঝারি সাইজের আস্ত ফুলকপি ১টি আদা, রসুন ও পেঁয়াজবাটা ১ চা-চামচ করে কাজু বাদামবাটা ২ টেবিল-চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনাপাতা একসঙ্গে বাটা ১ টেবিল-চামচ টমেটো সস ১ টেবিল-চামচ, মাখন ১০০ গ্রাম, পানি ২ কাপ, ঘি ২ টেবিল-চামচ, ঘন দুধ ২ টেবিল-চামচ, কাজু বাদাম ও কিশমিশ সাজানোর জন্য, লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি:
ফুলকপি বেছে ২ কাপ পানিতে লবণ, সব মসলা এবং একটু সস দিয়ে সেদ্ধ দিতে হবে এমনভাবে নামাতে হবে যেন ভেঙে না যায় এবার অর্ধেক মাখন ও ঘি গরম করে সব মসলা, সস ও দুধ দিয়ে রান্না করে একটা বেকিং ট্রেতে ফুলকপি বসিয়ে ১০০ ডিগ্রি তাপমাত্রায় ৫-৭ মিনিট বেক করতে হবে নামিয়ে ওপরে বাকি ঘি ও মাখন দিয়ে আরও ১ মিনিট রাখতে হবে এবার ওপরে বাদাম ও কিশমিশ দিয়ে পরিবেশন করতে হবে
Related Posts Plugin for WordPress, Blogger...