"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
স্যুপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্যুপ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ২৫ জানুয়ারি, ২০১১

প্রন স্যুপ।

উপকরণঃ
খোসা ছাড়ানো চিংড়ি আধা কাপ, গমের আটা ৩ টেবিল-চামচ, স্বাদ লবণ ১ চা-চামচ, পাতলা দুধ আধা কাপ, টমেটো সস ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি, লবণ ও চিনি পরিমাণমতো, সয়া, প্রন ও ক্যারামেল পাউডার ১ টেবিল-চামচ করে, সিরকা ১ চা-চামচ, এক চিমটি সরিষার গুঁড়া, পানি ৩ কাপ, ধনে পাতা অল্প পরিমাণ।
প্রণালিঃ
চিংড়ি কুচি করে কেটে অল্প স্বাদ লবণ, সিরকা ও লবণ দিয়ে ১০ মিনিট রাখতে হবে। এবার ধনে পাতা ছাড়া সব উপকরণ একসঙ্গে পানিতে গুলিয়ে চুলায় দিয়ে অনবরত নাড়তে হবে। ৭ থেকে ৮ মিনিট রান্না হলে স্যুপ এমনিতেই ঘন হয়ে আসবে। তখন ধনে পাতা দিয়ে নামাতে হবে।

সোমবার, ২৪ জানুয়ারি, ২০১১

কর্ন স্যুপ।

উপকরণঃ
কর্নফ্লাওয়ার ৪ টেবিল-চামচ, সুইট বেবিকর্ন ১ কাপ, স্বাদ লবণ ১ চা-চামচ, সয়া প্রোটিন ও চিকেন পাউডার ২ টেবিল-চামচ করে, পাতলা দুধে গোলানো ডিম ১টা, লবণ ও চিনি স্বাদমতো, কাঁচা মরিচ, ধনে পাতা, গোলমরিচের গুঁড়া সামান্য, পানি বড় কাপের ২ কাপ, লেবুর রস আধা চা-চামচ।
প্রণালিঃ
বেবিকর্ন সামান্য পানি দিয়ে ১ মিনিট ভাপিয়ে নিতে হবে। এরপর লেবুর রস ও ডিম ছাড়া সবকিছু পানিতে গুলিয়ে চুলায় মাঝারি আঁচে ৮ থেকে ৯ মিনিট রান্না করতে হবে। স্বাদ অনুযায়ী ঘন হয়ে এলে একটু ওপর থেকে গোলানো ডিম এক হাতে ছাড়তে হবে, অন্য হাতে অনবরত নাড়তে হবে। তা না হলে ডিম দলা পাকিয়ে যাবে। ডিম দেওয়ার পর এই স্যুপ দেখতে খুব ভালো হয়। এরপর ওপরে লেবুর রস দিয়ে নামাতে হবে।

শুক্রবার, ২১ জানুয়ারি, ২০১১

সবজির স্টু।

উপকরণঃ
গাজর, আলু, ফুলকপি, টমেটো একটু বড় করে কাটা ৩ কাপ, মটরশুঁটি ও বরবটি আধাকাপ করে, আস্ত গোলমরিচ ১ টেবিল-চামচ, এলাচ ও দারচিনি ৩ থেকে ৪টা করে, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, বড় করে কাটা পেঁয়াজ ১ কাপ, সয়াবিন তেল ১ টেবিল-চামচ, মাখন ৫০ গ্রাম, চিনি, লবণ ও কাঁচা মরিচ কুচি স্বাদমতো, পানি প্রয়োজনমতো, পাতলা দুধে কর্নফ্লাওয়ার গোলানো ৩ টেবিল-চামচ, লেবুর রস আধা চা-চামচ।
প্রণালিঃ
সব সবজি ২ থেকে ৩ মিনিট ভাপিয়ে নিতে হবে। তেল গরম করে এলাচ, দারচিনি ও পেঁয়াজ কুচি ভেজে সব সবজি একটু হালকা আঁচে ভাজতে হবে। এরপর বড় করে কাটা পেঁয়াজ, টমেটো ও গোল মরিচ দিয়ে রান্না করতে হবে। সবজি যেন পানিতে ডুবে থাকে, এমন পরিমাণে পানি দিতে হবে। ১০ থেকে ১২ মিনিট পর সবজি সেদ্ধ হলে চিনি, লেবুর রস, স্বাদমতো লবণ ও কাঁচা মরিচ দিয়ে আরও একটু দমে রাখতে হবে। দুধে কর্নফ্লাওয়ার গুলিয়ে সবজিতে দিতে হবে। থকথকে হয়ে এলে ওপরে মাখন দিয়ে নামাতে হবে। এই রান্নায় লবণ পরে দিলে সবজির রং ঠিক থাকবে। ইচ্ছা হলে ক্যাপসিকাম দেওয়া যাবে।

বৃহস্পতিবার, ২০ জানুয়ারি, ২০১১

চিকেন স্যুপ।

উপকরণঃ
মুরগির কিমা ১ কাপ, গমের আটা অথবা কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, চিকেন স্টক ৩ কাপ, কুচি করা গাজর ২ টেবিল-চামচ, কচি মটরশুঁটি আধা কাপ, সয়াসস ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, স্বাদ লবণ ১ চা-চামচ, সিরকা ১ চা-চামচ, চিনি, লবণ, কাঁচা মরিচ কুচি স্বাদমতো। চিকেন পাউডার ১ টেবিল-চামচ, গোল মরিচের গুঁড়া আধা চা-চামচ।
প্রণালিঃ
কিমায় সয়াসস, গোল মরিচের গুঁড়া, সিরকা ও লবণ দিয়ে ১০ থেকে ১২ মিনিট রাখতে হবে। কিমা ২ থেকে ৩ মিনিট ভাপিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ না আসে। এবার স্টকে সবকিছু মিলিয়ে মাঝারি আঁচে ৮ থেকে ১০ মিনিট রান্না করতে হবে। পছন্দমতো ঘন হলে ধনে পাতা দিয়ে নামাতে হবে।

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০১০

বাঁধাকপির ক্রিম স্যুপ।

উপকরণ:
বাঁধাকপি কুচি ২ কাপ, গাজর কুচি সিকি কাপ, ডিম ২টি, চিকেন কিউব ২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, সয়াবিন তেল বা মাখন ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সিজলিং সস ১ টেবিল-চামচ, সয়াসস ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ, পানি ১২ কাপ, লবণ স্বাদমতো, স্বাদলবণ আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, কাঁচামরিচ ২টি, আদা কুচি ১ টেবিল-চামচ, ক্রিম আধা কাপ।
প্রস্তুত প্রণালি:
মাখন গরম করে পেঁয়াজ ভেজে আদা, বাঁধাকপি ও গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিতে হবে। ফুটে উঠলে চিকেন কিউব, স্বাদলবণ, গোলমরিচ গুঁড়া, সয়াসস, সিজলিং সস দিয়ে ফোটাতে হবে। আধা কাপ কুসুম গরম পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে। স্যুপের স্বাদ বুঝে লবণ ও চিনি দিতে হবে। ডিম ফেটিয়ে ওপর থেকে আস্তে আস্তে স্যুপে ঢালতে হবে। লেবুর রস ও অর্ধেক ক্রিম দিয়ে নামাতে হবে। পরিবেশনের সময় গরম স্যুপের ওপর বাকি ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...