"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
সালাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সালাদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০১১

মজাদার ফল ভাতের সালাদ।

উপকরণঃ
আপেলের খোসা ছোট কিউব ১ কাপ, আলুর ছোট কিউব আধা কাপ,
সুইটকর্ন (টিনের) আধা কাপ, ক্যাপসিকাম (সবুজ) ছোট কিউব আধা কাপ, টমেটো ছোট কিউব আধা কাপ, পেঁয়াজ কিউব ছোট ২ টেবিল-চামচ (ইচ্ছা), পুদিনাপাতা কুচি ২ টেবিল-চামচ, লাল মরিচ কুচি ২ টেবিল-চামচ, চিকন চালের ভাত ১ কাপ, পানি ঝরানো টকদই ২ কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ, লবণ, চিনি, গোলমরিচ স্বাদমতো।
প্রস্তুত প্রণালিঃ
ওপরের সব উপকরণ একসঙ্গে মেখে বা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন। লেটুস পাতা ও সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন। কমলা দিলেও খেতে ভালো লাগবে।

ঠান্ডা ঠান্ডা টমেটো কাপ।

উপকরণঃ
টমেটো ৬টি (বড় লাল), শসা ছোট কিউব ১ কাপ, গাজর ছোট কিউব ১ কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, ধনেপাতা কুচি ১ টেবিল-চামচ।
সালাদ ড্রেসিং
পানি ঝরানো টকদই ১ কাপ, লবণ ও চিনি স্বাদমতো, গোলমরিচ স্বাদমতো, পনির মিহি কুচি করা ২ টেবিল-চামচ।
প্রস্তুত প্রণালিঃ
সব একসঙ্গে মিলিয়ে নিতে হবে। টমেটো স্কুপ করে ভেতরের অংশ বের করে নিতে হবে। টমেটোর ভেতরে অল্প লবণ মাখিয়ে রাখতে হবে। বড় বোলে শসা, গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা ও টমেটোর ভেতরের অংশ নিয়ে সঙ্গে ড্রেসিং মিলিয়ে টমেটোর ভেতরে ভরে ফ্রিজে ঠান্ডা করে সাজিয়ে পরিবেশন।

সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১১

চটপট সবজি সালাদ।

উপকরণ: গাজর কিউব আধা কাপ (ভাপ দিয়ে নেওয়া), টমেটো কিউব ১ কাপ (ভাপ দিয়ে নেওয়া), ব্রকলি ছোট ছোট টুকরো ১ কাপ (ভাপ দিয়ে নেওয়া), ফুলকপি ছোট টুকরো ১ কাপ, মটরশুটি আধা কাপ, তিল ১ টেবিল-চামচ (শুকনো তাওয়ায় ভাজা)।
সালাদ ড্রেসিং
পানি ঝরানো টকদই বা মেয়োনেজ ২ কাপ, লবণ স্বাদমতো, জিরা ভাজা গুঁড়া স্বাদমতো, শুকনো মরিচ গুঁড়া (ভাজা) স্বাদমতো, পুদিনা পাতা কুচি ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, ক্যাপসিকাম কুচি আধা কাপ।
প্রণালি: সব মিলিয়ে ড্রেসিং তৈরি করতে হবে। বড় বোলে ভাপ দিয়ে নেওয়া সবজি, টমেটো, তিল ও ড্রেসিং মিলিয়ে সাজিয়ে পরিবেশন

রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১১

আলু কাবলিচানার সালাদ।

উপকরণ: আলু সেদ্ধ লম্বা টুকরো ১ কাপ, গাজর সেদ্ধ লম্বা টুকরো আধা কাপ, বরবটি সেদ্ধ লম্বা টুকরো আধা কাপ, টমেটো লম্বা টুকরো আধা কাপ, কাবলিচানা সেদ্ধ করা ১ কাপ, লবণ স্বাদমতো।
সালাদ ড্রেসিং
পানি ঝরানো টকদই ২ কাপ, তেঁতুলের চাটনি আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি (বিচি ফেলে দেওয়া) ২ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, প্রণালি: বড় বোলে আলু, গাজর, বরবটি, টমেটো, ছোলার সঙ্গে ড্রেসিং মিলিয়ে পরিবশেন।

বুধবার, ১২ জানুয়ারি, ২০১১

শীতের সবজি সালাদ।

উপকরণঃ
গরুর চাকা মাংস আধা কেজি, গাজর কুচি আধা কাপ, শসা কুচি আধা কাপ, বাঁধাকপি কুচি আধা কাপ, পেঁপে কুচি আধা কাপ, টমেটো কুচি আধা কাপ, সেদ্ধ ডিম কুচি ১টি, ভাজা বাদাম ১০-১২টি, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, (সিরকায় ভিজিয়ে রাখা) কাঁচামরিচ মিহি কুচি ২টি, ধনেপাতা কুচি ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, চিনি ১ চা-চামচ, সালাদ ড্রেসিং ৪ টেবিল-চামচ, লবণ স্বাদমতো। 
প্রস্তুত প্রণালিঃ
মাংস লবণ-পানিতে প্রেসার কুকারে সেদ্ধ করে পাতলা পাতলা করে কেটে ওপরের সব উপকরণ দিয়ে একসঙ্গে মাখিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করা যায় মজাদার সবজি সালাদ।
Related Posts Plugin for WordPress, Blogger...