"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
চটপটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চটপটি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৭ আগস্ট, ২০১০

চটপটি।

উপকরণঃ
চটপটির ডাল ৫০০ গ্রাম, বেকিং পাউডার আধা চা-চামচ, আলু সেদ্ধ ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি এক কাপ, কাঁচা মরিচ-কুচি প্রয়োজনমতো, তেঁতুলের মাড় এক কাপ, ধনেপাতা প্রয়োজনমতো, মরিচগুঁড়ো এক টেবিল-চামচ, চটপটির মসলা প্রয়োজনমতো, আস্ত জিরা আধা চা-চামচ, তেল সিকি কাপ, বিট লবণ এক টেবিল-চামচ, ধনেগুঁড়ো এক টেবিল-চামচ, শশাকুচি এক কাপ, ডিম সেদ্ধ চারটি, টমেটোকুচি এক কাপ, আখের গুড় আধাকাপ।
প্রস্তুত প্রণালিঃ
ডাল, লবণ ও সোডা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু সেদ্ধ টুকরা করে কেটে ডালের সঙ্গে নিতে হবে। পাত্রে তেল দেওয়ার পর আস্ত জিরার ফোড়ন দিয়ে মরিচগুেঁড়া, ধনেগুঁড়ো, তেঁতুলের মাড়, আধাকাপ আখের গুড় ও বিট লবণ দিয়ে কষিয়ে সেদ্ধ ডাল ও আলু দিয়ে নাড়তে হবে। ভালোভাবে মিশে গেলে লবণ চেখে নামাতে হবে। এবার সার্ভিং পাত্রে নিয়ে রুচিমতো ধনেপাতা, চটপটির মসলা ও তেঁতুলের মাড় মেশাতে হব। সবার ওপরে শসা, টমেটোকুচি ও সেদ্ধ ডিম কুচি করে পরিবেশন করতে হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...