"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
বাঁধাকপির লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বাঁধাকপির লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০১০

শীতের সবজি বাঁধাকপির পকেট।

শীতের সবজি বলতে প্রথমেই মনে আসে বাঁধাকপি, ফুলকপির কথা শুধু কপি দিয়েই তৈরি করতে পারেন একবেলার খাবার অ্যাপেটাইজার, মেইন কোর্স, ডেজার্ট—সবকিছুই তৈরি করা যাবে
বাঁধাকপির পকেট
উপকরণ:
বড় বাঁধাকপি ১টি, মুরগির বুকের মাংস কিউব করে কাটা ১ কাপ, গাজর কুচি সিকি কাপ, আদাবাটা আধা চা-চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, বাঁধাকপি কুচি ১ কাপ, কাঁচামরিচ কুচি ১ চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ পরিমাণমতো, স্বাদলবণ আধা চা-চামচ, টমেটো সস ২ টেবিল-চামচ, তেল ৩ টেবিল-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল-চামচ, গুঁড়া দুধ ১ টেবিল-চামচ, ডিম ২টি, ময়দা আধা কাপ, টোস্টের গুঁড়া ২ কাপ, তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রণালি:
তেল গরম করে আদাবাটা ও মুরগির মাংস দিয়ে ভাজতে হবে। মাংসের রং সাদা হলে পেঁয়াজ, বাঁধাকপি, গাজর, লবণ, স্বাদলবণ দিয়ে ভাজতে হবে। সবজি আধা সেদ্ধ হলে কাঁচামরিচ, গোলমরিচ, টমেটো সস, সয়াসস দিতে হবে। সিকি কাপ পানিতে কর্নফ্লাওয়ার ও গুঁড়া দুধ গুলিয়ে ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে। বাঁধাকপির পাতা একটা একটা করে সাবধানে ছাড়িয়ে ফুটন্ত গরম পানিতে দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে পানি ঝরাতে হবে। এবার একটা করে পাতার মাঝখানে রান্না করে রাখা মাংসের পুর ভরে পকেটের মতো ভাঁজ করতে হবে। ডিম ফেটিয়ে ময়দা ও সামান্য লবণ দিয়ে একসঙ্গে ভালো করে মিলিয়ে নিয়ে বাঁধাকপির পকেটে ডিমের মিশ্রণে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে ভাজতে হবে।

শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০১০

বাঁধাকপির ক্রিম স্যুপ।

উপকরণ:
বাঁধাকপি কুচি ২ কাপ, গাজর কুচি সিকি কাপ, ডিম ২টি, চিকেন কিউব ২টি, পেঁয়াজ কুচি ১ টেবিল-চামচ, সয়াবিন তেল বা মাখন ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, সিজলিং সস ১ টেবিল-চামচ, সয়াসস ১ চা-চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল-চামচ, পানি ১২ কাপ, লবণ স্বাদমতো, স্বাদলবণ আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, কাঁচামরিচ ২টি, আদা কুচি ১ টেবিল-চামচ, ক্রিম আধা কাপ।
প্রস্তুত প্রণালি:
মাখন গরম করে পেঁয়াজ ভেজে আদা, বাঁধাকপি ও গাজর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি দিতে হবে। ফুটে উঠলে চিকেন কিউব, স্বাদলবণ, গোলমরিচ গুঁড়া, সয়াসস, সিজলিং সস দিয়ে ফোটাতে হবে। আধা কাপ কুসুম গরম পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে হবে। স্যুপের স্বাদ বুঝে লবণ ও চিনি দিতে হবে। ডিম ফেটিয়ে ওপর থেকে আস্তে আস্তে স্যুপে ঢালতে হবে। লেবুর রস ও অর্ধেক ক্রিম দিয়ে নামাতে হবে। পরিবেশনের সময় গরম স্যুপের ওপর বাকি ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...