"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
নিরামিষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
নিরামিষ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৭ নভেম্বর, ২০১০

নিরামিষ ডাল

উপকরণ:
ডুমো-ডুমো করে কাটা কুমড়া, ফুলকপি, পেঁপে, বেগুন, লাউ, শিম, আলু—সব মিলিয়ে ৫০০ গ্রাম। মসুর ডাল ১ কাপ। ঘি ৪ টেবিল-চামচ, তেল ২ টেবিল-চামচ। হলুদ এক চিমটি। আদা ও রসুনবাটা ১ চা-চামচ করে। টমেটো, পিউরি আধা কাপ। কাঁচা মরিচ, ধনেপাতা ও চিনি পরিমাণমতো। লবণ স্বাদমতো। কিশমিশ ১ মুঠ। পেঁয়াজের কুচি ১ কাপ। শুকনা মরিচ তিন-চারটি। লেবুর রস ১ চা-চামচ।
প্রণালি:
এক চিমটি হলুদ ও আদাবাটা দিয়ে ডাল অল্প সেদ্ধ করে রাখতে হবে। অর্ধেক তেল ও ঘি দিয়ে সবজি সেদ্ধ দিতে হবে। এবার টমেটোর সঙ্গে আদা, রসুন, কাঁচা মরিচের কুচি, লবণ, লেবুর রস ও চিনি গুলে সবজিতে দিতে হবে। হালকা আঁচে ১৫ মিনিট রান্না করে ডাল দিয়ে আরও দুই-তিন মিনিট রাখতে হবে। এখন বাকি তেলে কিশমিশ ভেজে তাতে পেঁয়াজ ও শুকনো মরিচ ভাজা দিয়ে নামিয়ে ওপরে ভাজা কিশমিশ ও ঘি দিয়ে দমে কিছুক্ষণ রেখে নামাতে হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...