"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
ছোলা ঘুগনি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছোলা ঘুগনি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৬ আগস্ট, ২০১০

ইফতারির জন্য ছোলা ঘুগনি।

উপকরণঃ
ছোলা ২ কাপ, পেঁয়াজ কুচি ৪ টেবিল-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, ধনে বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচামরিচ ৫-৬টি, লবণ পরিমাণমতো, তেল ৩ টেবিল-চামচ, তেজপাতা ২টি, দারচিনি ২ টুকরা, এলাচ ২টি।
কিভাবে রান্না করবেনঃ
ছোলা ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করতে হবে। তেল গরম করে সব বাটা ও গুঁড়া মসলা কষিয়ে ছোলা দিয়ে ভুনতে হবে। পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে রান্না করতে হবে। তেলের ওপর এলে চুলার আঁচ কমাতে হবে। ছোলা ঘুগনি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চাট মসলা দিয়ে পরিবেশন করতে হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...