"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
মাছ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাছ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৫ নভেম্বর, ২০১০

ফিশ স্টেক।

উপকরণ:
ভেটকি মাছের ফিলে আধা কেজি, লবণ পরিমাণমতো, ডিম ১টা, সয়া সস ২-৩ টেবিল-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ময়দা ১ টেবিল-চামচ, টোস্ট বিস্কুটের গুঁড়া পরিমাণমতো, তেল (ভাজার জন্য) পরিমাণমতো, আদা বাটা ১ চা-চামচ, বেসন ১ চা-চামচ।
প্রণালি:
মাছ ভালোভাবে পরিষ্কার করে ৪ টেবিল-চামচ লেবুর রস ও অল্প লবণ মাখিয়ে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে। তারপর আবার ধুয়ে ফেলতে হবে। পানি ঝরিয়ে মাছে সয়া সস ও গোলমরিচের গুঁড়া অর্ধেক, পরিমাণমতো লবণ, আদা বাটা মেখে কাঁটাচামচ দিয়ে ভালো করে কেচে নিতে হবে। ১৫-২০ মিনিট রেখে দিয়ে তারপর ডিম, লবণ ও বাকি সয়া সস, গোলমরিচের গুঁড়া, বেসন দিয়ে মাখাতে হবে। সবশেষে ফিলেগুলো টোস্টের গুঁড়ায় গড়িয়ে নিয়ে ফ্রাইপ্যানে ডুবোতেলে ভাজতে হবে।

বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০১০

গারলিক অ্যান্ড পিপার ফ্রাইড রেড স্ন্যাপার।

উপকরণ:
একটি বড় রেড স্ন্যাপার মাছ, সস, চিনি, একটি ডিম, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, সয়াসস
প্রণালি:
মাছ ভালোভাবে পরিষ্কার করে টুকরা করে নিন এরপর সব উপকরণ মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন কিছুক্ষণ রেখে ডুবোতেলে ভেজে নিন ১০ থেকে ১৫ মিনিট ভাজতে হবে এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন

সোমবার, ৯ আগস্ট, ২০১০

লইট্টা কেক।

উপকরণঃ
লইট্টা মাছ ৩০০ গ্রাম, আদা ও রসুনবাটা ১ চা-চামচ, কাঁচামরিচ বাটা ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল-চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, ডিমের কুসুম ২টি, ডিমের সাদা অংশ ২টি, পাউরুটির গুঁড়া ১ কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।
কিভাবে রান্না করবেনঃ
কাঁটা ছড়ানো লইট্টা মাছে ডিমের সাদা অংশ ও পাউরুটির গুঁড়া ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে মোটা রুটির মতো বেলে ঝাঁজরিতে (ভাপে) সেদ্ধ করতে হবে ২০ মিনিট। তারপর একটু ঠান্ডা হলে ছুরি দিয়ে চারকোনা করে কেটে ডিমের সাদা অংশে ডুবিয়ে পাউরুটির গুঁড়া মাখিয়ে ডুবোতেলে সোনালি করে ভেজে সালাদ দিয়ে পরিবেশন করা যায় মাছের কেক।

বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০১০

রূপচাঁদা কাবাব

উপকরণঃ
রূপচাঁদা মাছ ৪০০ গ্রাম, লেবুর রস ১ টেবিল-চামচ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, ডিম ১টি, কাঁচামরিচ বাটা ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, সয়াসস ১ টেবিল-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল প্রয়োজনমতো। সালাদ ইচ্ছামতো।
কিভাবে রান্না করবেনঃ
মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে ছুরি দিয়ে একটু চিরে দিতে হবে। এবার লবণ ও লেবুর রস মাখিয়ে রাখতে হবে ৫ মিনিট। তারপর সব মসলা দিয়ে মাখিয়ে ৩০ মিনিট মাছ ফ্রিজে রাখতে হবে। এরপর কাঠ কয়লার আগুনে ৭-৮ মিনিট সোনালি রং করে ঝলসে নিতে হবে এপিঠ-ওপিঠ অথবা শিকে গেঁথে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেনে ১৫ মিনিট বেক করতে হবে। মাঝেমধ্যে মাছের ওপর তেল ব্রাশ করে দেওয়া যেতে পারে। শসা, টমেটো ও চাটনি দিয়ে গরম গরম পরিবেশন করা যায় মাছের কাবাব।

বুধবার, ৪ আগস্ট, ২০১০

কোরাল মেয়োনেজ।

উপকরণঃ
কোরাল মাছ ৭-৮ টুকরো, মেয়োনেজ আধা কাপ, ময়দা ২ টেবিল-চামচ, মাখন আধা কাপ, দুধ আধা কাপ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, ঢ্যাঁড়স ৭-৮টি (আস্ত), টমেটো ১টি, কাঁচামরিচ ৪-৫টি (ফালি) গোল গোল করে কাটা পেঁয়াজ ১টি (বড়), লবণ স্বাদমতো লেবুপাতা ৪-৫টি
কিভাবে রান্না করবেনঃ
মাছে লবণ ও গোলমরিচ গুঁড়া মাখিয়ে মাখন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে একটি বাটিতে মেয়োনেজ, ময়দা, গোলমরিচ গুঁড়া, ১ টেবিল-চামচ দুধ, ও মাখন দিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করতে হবে তারপর একটি স্টিলের (ঢাকনাযুক্ত) বাটিতে ১ চা-চামচ মাখন মাখিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো ঘন মিশ্রণে মেখে বাটিতে সাজিয়ে দিতে হবে ঢ্যাঁড়স, টমেটো, পেঁয়াজ ও কাঁচামরিচ মিশ্রণে মেখে মাছের ওপর সাজিয়ে দিতে হবে এবার ঢাকনা বন্ধ করে প্রেসার কুকারে ভাপে সেদ্ধ দিয়ে ৩টি হুইসেলের জন্য অপেক্ষা করতে হবে ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করুন
Related Posts Plugin for WordPress, Blogger...