"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
ম্যাকারনি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ম্যাকারনি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০১১

ম্যাকারনি উইথ চিকেন ভেজিটেবল।

পাস্তা, স্প্যাগেটি তো সব সময় রান্না হয়ই। তবে তাতে চিজ, নানা রকম হার্বস যোগ হলে স্বাদটা বেড়ে যায় বহুগুণ। পরিবেশনেও থাকা চাই যত্ন। দেখুন সাশা মানসুর চৌধুরীর দেওয়া পাস্তা তৈরির প্রণালিগুলো।

ম্যাকারনি উইথ চিকেন ভেজিটেবল
উপকরণঃ
ম্যাকারনি সেদ্ধ দুই কাপ, মুরগির কিমা সেদ্ধ আধাকাপ, বরবটিকুচি আধাকাপ, গাজর কুচি আধাকাপ, ক্যাপসিকাম কুচি করা আধাকাপ, পেঁয়াজের কলি আধাকাপ, মাশরুম আধাকাপ, অলিভ অয়েল, টমেটো সস।
প্রণালিঃ
অলিভ অয়েল দিয়ে মুরগির কিমা ও মাশরুম ভাজুন, সব সবজি মিশিয়ে টমেটো সস দিন, নেড়ে মিলিয়ে ম্যাকারনি মিলিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন।

মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০১১

টুনা পাস্তা সালাদ।

উপকরণঃ
ম্যাকারনি সেদ্ধ দুই কাপ, টুনা মাছের একটি টিন (ভেজিটেবল অয়েল দিয়ে মাখা), বরবটি আধাকাপ সেদ্ধ।
পেঁয়াজ কুচি আধাকাপ, কাঁচা মরিচ স্বাদমতো, লবণ স্বাদমতো, অলিভ অয়েল দুই টেবিল-চামচ।
প্রণালিঃ
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন, ধান্ডা হলে পরিবেশন করুন।

সোমবার, ৩১ জানুয়ারি, ২০১১

হোয়াইট সস পাস্তা।

উপকরণঃ
পাস্তার জন্য: সেদ্ধ পাস্তা দুই কাপ, ব্রকলি একটি সেদ্ধ, মাশরুম সাত-আটটি দুই টুকরো করে সেদ্ধ, লবণ, মোজেরেলা চিজ।
হোয়াইট সসের জন্যঃ
দুধ এক কাপ, মাখন এক টেবিল-চামচ, ময়দা দুই টেবিল-চামচ, গোলমরিচের গুঁড়া এক চা-চামচ।
প্রণালিঃ
প্রথমে হোয়াইট সস বানাতে কড়াইয়ে মাখন গলাতে হবে আঁচ কম করে। এতে ময়দা দিয়ে নাড়ুন। আস্তে আস্তে দুধ ঢেলে দিন। কম আঁচে নাড়তে নাড়তে ঘন হয়ে এলে গোলমরিচের গুঁড়া দিয়ে দিন। এবার ঠিক পরিবেশনের আগে চুলায় হোয়াইট সস, পাস্তা, ব্রকলি, মাশরুম, মোজেরেলা চিজ, লবণ দিয়ে দিন। গরম গরম পরিবেশন করতে হবে। না হলে জমাট বেঁধে যাবে।

রবিবার, ৩০ জানুয়ারি, ২০১১

স্প্যাগেটি বোলোনিস।

উপকরণঃ
কিমা দুই কাপ সেদ্ধ, স্প্যাগেটি (লম্বা নুডলসের মতো) সেদ্ধ আধা প্যাকেট। অলিভ অয়েল, রসুন কুচি, টমেটো পেস্ট (বা পুরি)। মাশরুম সাত-আটটি অর্ধেক করে কাটা। শুকনা মরিচের গুঁড়া আধা চা-চামচ। ইতালিয়ান পাস্তা হার্ব মিক্স এক চা-চামচ। (এতে বেসিল, পার্সলি, রোজমেরি, অরিগানো, থাইমসহ কিছু হার্বস থাকে)।
প্রণালিঃ
অলিভ অয়েল গরম করে রসুন কুচি দিয়ে দিন। একে একে কিমা, মাশরুম, টমেটো পেস্ট দিয়ে অল্প পানি দিয়ে নাড়ুন। একটু তেল ওপরে উঠে এলে মিক্সড হার্বস দিয়ে শুকনা মরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিন। পরিবেশনের জন্য প্রথমে বড় প্লেটে স্প্যাগেটি গোল করে দিন। এর ওপরে কিমা সস ঢেলে দিন, তারপর মোজেরেলা চিজ গুঁড়া করে ওপরে সাজিয়ে দিন। পরিবেশনের আগে মাইক্রোওভেনে দুই মিনিট গরম করে নিলে চিজটা গলে যাবে।
Related Posts Plugin for WordPress, Blogger...