"বাংলাদেশি রান্না"

এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
মুরগির মাংস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুরগির মাংস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০১১

সবজি মাংসের ঘুগনি।

উপকরণঃ
সেদ্ধ আলু (আস্ত), সেদ্ধ গাজর, মাশরুম, পেঁয়াজ, মটরশুঁটি, ব্রকলি, ফুলকপি ৫০ গ্রাম করে এবং গোল করে কাটা। মুরগির মাংস ১ কেজি (ছোট করে কাটা), সেদ্ধ ছোলা বা মটর ডাল আধা কাপ, কাঁচামরিচ ৪-৫টি, টমেটো ১টি, ক্যাপসিকাম ১টি, সরিষাবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, ময়দা ১ টেবিল-চামচ, মুরগির স্টক ১ কাপ, গোল মরিচগুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মাখন ও তেল প্রয়োজনমতো।
প্রণালিঃ
ময়দা ও মুরগির স্টক ছাড়া সব উপকরণ দিয়ে মুরগির মাংস ৩০ মিনিট মাখিয়ে রাখতে হবে। একটি কড়াইয়ে মাখন দিয়ে মুরগির মাংস মৃদু আঁচে ঢেকে রান্না করতে হবে। সব সবজি ও ডাল লবণ ও গোলমরিচ দিয়ে মাখিয়ে ১ চা-চামচ মাখন দিয়ে হালকা ভেজে নিতে হবে। মুরগির মাংস সেদ্ধ হলে বাটিতে তুলে রাখতে হবে। বাকি ঝোলের মধ্যে ১ টেবিল চামচ ময়দা ও মুরগির স্টক দিয়ে একটি ব্রাউন সস তৈরি করে সারভিং ডিশে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ওপরে ঢেলে দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়।

বুধবার, ২৪ নভেম্বর, ২০১০

নান্না মিয়ার মোরগ পোলাও।

উপকরণ:
চাল, একটি মুরগি (চার ভাগ করা), পেস্তাবাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পেঁয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারচিনি, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা, টকদই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণমতো, শুকনা মরিচ, কাঁচামরিচ, আদা, রসুন, ভাজা পেঁয়াজ।
প্রণালি:
মুরগি চার টুকরা করে নিতে হবে। মুরগি ৩০ মিনিট লবণ-পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর মুরগির টুকরা লবণ-পানি থেকে তুলে ফেলতে হবে। পেঁয়াজ, আদা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, দুধ দিয়ে মুরগির মাংস মেখে কিছু সময় রাখতে হবে। মাখানো মাংস পাত্রে মালাই, জয়ফলসহ বিভিন্ন মসলা দিয়ে আগুনের ওপর কিছু সময় রাখতে হবে। চাল আলাদাভাবে আধা সেদ্ধ করে দিতে হবে। মুরগি সেদ্ধ হয়ে গেলে সেটা রেখে দিতে হবে। আধা সেদ্ধ চাল মুরগির তেলেই রান্না করতে হবে। এভাবেই তৈরি করা যায় মজাদার মোরগ পোলাও।

বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০১০

চিকেন ক্রাম স্টেক।

ঈদের রান্নায় সবাই চান ভিন্নতা। তরকারি বা ভুনা করে মাংস বা মাছ তো খাওয়া হবেই। ভেজে বা স্টেক হিসেবে খেলেও দারুণ হয়। দেখুন কল্পনা রহমানের দেওয়া নানা রকম স্টেক রান্না।

উপকরণ:
মাঝারি মুরগি ১টা, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ২ টেবিল-চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল-চামচ, সয়া সস ১ টেবিল-চামচ, ওয়েস্টার সস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, ডিম ১টা, আদা বাটা ১ চা-চামচ, ব্রেডক্রাম পরিমাণমতো।
প্রণালি:
মুরগি চার টুকরা করে হাড় ছাড়িয়ে নিন। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, লবণ, ডিম, সয়া সস, ওয়েস্টার সস ও আদা বাটা দিয়ে একসঙ্গে পেস্ট বানাতে হবে। মুরগির টুকরোগুলো এই মিশ্রণে ১০ মিনিট মেরিনেট করে রাখতে হবে। কাঁটাচামচ দিয়ে কেচে নিতে হবে। এবার ব্রেডক্রামে জড়িয়ে ছ্যাঁকা তেলে বাদামি করে ভেজে নিতে হবে।
কম সময়ে এটি তৈরি করতে চাইলে মিশ্রণে ১ চামচ পেঁপে বাটা দিতে পারেন।

শনিবার, ৬ নভেম্বর, ২০১০

চিকেন ফ্রাই।

উপকরণ:
মুরগির মাংস ৬ টুকরা, আদা-রসুন বাটা ১ টেবিল-চামচ, রসুন কিমা ১ চা-চামচ, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া সামান্য, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য, সয়াসস ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি:
মুরগির মাংসের সঙ্গে তেল ছাড়া বাকি সব উপকরণ মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। তারপর গরম তেলে লাল করে ভেজে টিফিনে পরিবেশন করা যায়। অনেক সময় মুরগি অল্প ভেজে ফ্রিজে রাখা যায়। প্রয়োজনের সময় আবার একটু ভেজে পরিবেশন করা যায়।

শুক্রবার, ৫ নভেম্বর, ২০১০

চিকেন ভেজিটেবল রোল।

উপকরণঃ
মুরগির কিমা ১ কাপ, গাজর কুচি ২ টেবিল-চামচ, বাঁধাকপি কুচি ২ টেবিল-চামচ, ফুলকপি কুচি ২ টেবিল-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, আদা-রসুন-বাটা ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ কুচি ১টি (ইচ্ছা হলে) গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রনালিঃ
সব উপকরণ দিয়ে ভাজার মতো রান্না করে একটি পুর তৈরি করে নিতে হবে।রুটি তৈরি করতে লাগবে—ময়দা ২ কাপ, ডিম ১টি, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো দিয়ে গোলা তৈরি করে নিন। এবার প্রণালির রুটির সব উপকরণ ভেতরে পুর দিয়ে রোল করে ডিম ও বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।
ঘরে তৈরি হাতরুটি দিয়েও (সেদ্ধ করা রুটি) রোল তৈরি করা যায় টিফিনের জন্য।

রবিবার, ২৯ আগস্ট, ২০১০

মুরগির শাসলিক।

উপকরণঃ
মুরগির মাংস দুই কাপ, ডালের পেঁয়াজু ১০ টি, চিংড়ি মাঝারি ১০ টি, আদাবাটা এক চা-চামচ, টমেটো সস দুই টেবিল-চামচ, রসুনবাটা এক চা-চামচ, কাঁচা মরিচ গুঁড়া করা এক টেবিল-চামচ, বিট লবণ আধা চা-চামচ, খাবার লবণ প্রয়োজনমতো, লেবুর রস এক টেবিল-চামচ, চিনি দুই চা-চামচ, সরিষাবাটা এক চা-চামচ, আচারের তেল দুই টেবিল-চামচ, সরিষার তেল ভাজার জন্য, ক্যাপসিকাম কিউব এক কাপ, টমেটো কিউব এক কাপ, পেঁয়াজ কিউব এক কাপ, শসা কিউব এক কাপ, গাজর কিউব এক কাপ, শাসলিক কাঠি ১০টি।
প্রস্তুত প্রণালিঃ
মুরগির মাংস দেড় ইঞ্চি পরিমাণ চার কোনা টুকরা করে নিতে হবে। চিংড়ির লেজের খোসা রেখে বাকি খোসা ও মাথা ছাড়িয়ে ধুয়ে ঝরাতে হবে। ডালবাটা, পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনেপাতা ও সামান্য হলুদ দিয়ে যেভাবে ডালের পেঁয়াজু বানাতে হয় সেভাবে পেঁয়াজু বানিয়ে রাখতে হবে। মুরগি, চিংড়ি, আদা, রসুন, টমেটো সস, কাঁচা মরিচ ক্রাশ করা বিট লবণ, খাওয়ার লবণ, লেবুর রস, চিনি, সরিষাবাটা ও সরিষার তেল দিয়ে মেরিনেট করে আধা ঘণ্টা রাখতে হবে। এবার চুলায় বড় জ্বালে মুরগি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করতে হবে। ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, শসা ও গাজর কিউব অল্প সরিষার তেলে ভাজতে হবে ১ মিনিট। এবার শাসলিক কাঠিতে মুরগি, চিংড়ি, পেঁয়াজু ও সবজিগুলো আচারের তেল দিয়ে ব্রাশ করে পরিবেশন করুন।

সোমবার, ১৬ আগস্ট, ২০১০

চিকেন ভেজিটেবল রোল।

উপকরণঃ
চিকেন কিমা ১ কাপ, গাজরকুচি ২ টেবিল-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, রসুনবাটা ১ টেবিল-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল-চামচ, হলুদগুঁড়া আধা টেবিল-চামচ, টমেটো সস ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য যতটুকু লাগে। প্যান কেক তৈরি করতে লাগবে ময়দা ১ কাপ, আতপ চালের গুঁড়া ১ কাপ, ডিম ১টি, লবণ পরিমাণমতো এবং প্রয়োজনমতো পানি। গ. ভাজার জন্য টোস্টের গুঁড়া ১ কাপ, ফেটানো ডিম ১টি, তেল ভাজার জন্য পরিমাণমতো।
প্রস্তুত প্রণালিঃ
প্রথম উপকরণগুলো দিয়ে একটি পুর তৈরি করে নিতে হবে। বাকি প্যান কেক এর উপকরণ দিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে এক হাতা করে গোলা ছড়িয়ে দিতে হবে। মাঝখানে পুর দিয়ে রোল তৈরি করতে হবে। গ. উপকরণ দিয়ে ফেটানো ডিম দিয়ে টোস্টের গুঁড়া মেখে ডুবো তেলে বাদামি রং করে ভেজে পরিবেশন করুন।

সোমবার, ২ আগস্ট, ২০১০

চিকেন চারগা।

উপকরণ:
দুই কেজি মুরগি, কাবাব মসলা (১২ রকম), আলু বোখারা, টক দই, শুকনা মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা।
প্রণালি:
উপকরণগুলো দিয়ে মুরগি ভালোভাবে মেখে কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিতে হবে। মসলার উপকরণগুলো ভালোভাবে মুরগির সঙ্গে মিশে গেলে ডোবা তেলে ভেজে ফ্রেঞ্চ ফ্রাইসহ পরিবেশন করতে হবে।
Related Posts Plugin for WordPress, Blogger...