"বাংলাদেশি রান্না"
এ ব্লগটিতে আপনারা আমাদের দেশের বিভিন্ন প্রচলিত খাবার, পাণীয়,পিঠা সহ বিভিন্ন অনুষ্টানে বিয়ে, ঈদ, রমজান, পূজায় সচরাচর যে সকল খাবার রান্না করা হয় সে সব খাবারের রেসিপি পাবেন।
উপকরণ: মুরগির মাংস ৬ টুকরা, আদা-রসুন বাটা ১ টেবিল-চামচ, রসুন কিমা ১ চা-চামচ, ডিম ১টি, ময়দা ২ টেবিল চামচ, মরিচ গুঁড়া সামান্য, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য, সয়াসস ১ টেবিল-চামচ, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রণালি: মুরগির মাংসের সঙ্গে তেল ছাড়া বাকি সব উপকরণ মাখিয়ে ১ ঘণ্টা রাখতে হবে। তারপর গরম তেলে লাল করে ভেজে টিফিনে পরিবেশন করা যায়। অনেক সময় মুরগি অল্প ভেজে ফ্রিজে রাখা যায়। প্রয়োজনের সময় আবার একটু ভেজে পরিবেশন করা যায়।
উপকরণঃমুরগির কিমা ১ কাপ, গাজর কুচি ২ টেবিল-চামচ, বাঁধাকপি কুচি ২ টেবিল-চামচ, ফুলকপি কুচি ২ টেবিল-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, আদা-রসুন-বাটা ১ চা-চামচ, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, কাঁচামরিচ কুচি ১টি (ইচ্ছা হলে) গোলমরিচ গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
প্রনালিঃসব উপকরণ দিয়ে ভাজার মতো রান্না করে একটি পুর তৈরি করে নিতে হবে।রুটি তৈরি করতে লাগবে—ময়দা ২ কাপ, ডিম ১টি, লবণ স্বাদমতো, পানি প্রয়োজনমতো দিয়ে গোলা তৈরি করে নিন। এবার প্রণালির রুটির সব উপকরণ ভেতরে পুর দিয়ে রোল করে ডিম ও বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।
ঘরে তৈরি হাতরুটি দিয়েও (সেদ্ধ করা রুটি) রোল তৈরি করা যায় টিফিনের জন্য।
উপকরণ: ছানা ১ কাপ, মাওয়া আধা কাপ, ময়দা সিকি কাপ, ঘি দেড় টেবিল-চামচ, ফুড কালার পছন্দমতো।
প্রণালি: ছানা হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ময়দা, ঘি দিয়ে মাওয়া মাখিয়ে নিয়ে তা ছানা দিয়ে মাখাতে হবে। ছানা কয়েক ভাগ করে পছন্দমতো ফুড কালার দিয়ে মাখাতে হবে। ছানার জর্দার ঝাঁজরির ওপর মিশ্রণটি চেপে চেপে প্লেটে রাখতে হবে। ঘি, তেল গরম করে ছানার পোলাও অল্প আঁচে কিছুক্ষণ রেখে সিরায় ছাড়তে হবে।
সিরা: চিনি ২ কাপ, দারচিনি ২ টুকরা, পানি দেড় কাপ, কেওড়া ১ চা-চামচ—সব মিলিয়ে জাল দিন।
উপকরণ:একটি বড় রেড স্ন্যাপার মাছ, সস, চিনি, একটি ডিম, গোলমরিচ, কর্নফ্লাওয়ার, সয়াসস
।প্রণালি: মাছ ভালোভাবে পরিষ্কার করে টুকরা করে নিন
। এরপর সব উপকরণ মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিন
। কিছুক্ষণ রেখে ডুবোতেলে ভেজে নিন
। ১০ থেকে ১৫ মিনিট ভাজতে হবে
। এবার পছন্দমতো সাজিয়ে পরিবেশন
।
উপকরণ: টকদই ৩ কেজি, মিষ্টিদই ১ কেজি, মালাই দেড় কাপ, আমন্ড বাদাম (কাঠবাদাম) ৪ টেবিল-চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল-চামচ, সরিষা গুঁড়া ২ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, বিট লবণ ১ টেবিল-চামচ, পুদিনাপাতা বাটা ২ টেবিল-চামচ, কাঁচামরিচ বাটা ২ চা-চামচ বা পরিমাণমতো, সাদা গোলমরিচ গুঁড়া দেড় চা-চামচ, জিরা (টালা গুঁড়া) দেড় চামচ, ধনে (টালা গুঁড়া) দেড় চামচ, টকদই (টক বুঝে) আন্দাজমতো, পানি (দইয়ের ঘনত্ব বুঝে) আন্দাজমতো, বোরহানি বেশি পাতলা হবে না, তেঁতুলের মাড় (বোরহানির টক বুঝে) আন্দাজমতো।
প্রণালি: দুই কাপ পানির সঙ্গে সব মসলা মিশিয়ে ছেঁকে নিতে হবে। পাতলা কাপড় দিয়ে দই ছেঁকে নিতে হবে। সব উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করতে হবে।